Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

বড়লেখায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রিপোটার : / ৭৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০

বড়লেখা প্রতিবেদক ।। মৌলভীবাজারের বড়লেখায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাবেদ আলী (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২১ জুন) ঘটনার কথা স্বীকার করে বড়লেখা জ্যেষ্ঠ বিচারক হাকিম (ম্যাজিস্ট্রেট) হরিদাস কুমারের খাস কামরায় ওই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারকৃত জাবেদ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৮ নম্বর কাশেমনগর গ্রামের আমির আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে জাবেদ আলীকে আসামি করে থানায় মামলা করেন।

পুলিশ ও শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শিশুটি জাবেদ আলীর বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় জাবেদের বাড়িতে কেউ ছিলেন না। সে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা হাসপাতালে নিয়ে যান। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। রোববার দুপুরে তাকে বড়লেখা জ্যেষ্ঠ বিচারক হাকিম (ম্যাজিস্ট্রেট) হরিদাস কুমারের আদালতে হাজির করা হয়। সেখানে অভিযুক্ত কিশোর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ বলেন, শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সে বিজ্ঞ আদালতের কাছে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!