Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে মারলেন চাচা

রিপোটার : / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন চাচা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)। আহত হয়েছেন আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম ও শারমিন আক্তারকে হত্যা করেন। মাসুক আলীর অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছে। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সাজেদুল কবির বলেন, মাছুমা বেগম ও শারমিন আক্তার ঘটনাস্থলে নিহতম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাজেরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌচেঁছে। ঘাতক মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!