Logo

সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন

Reporter Name / ১৩১ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলা মতরেবল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ ইন করেছে। এসময় তাদেরকে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে ৪৬ বিজিবি।

স্থানীয় একাধিক সুত্র ও কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, ২৬ মে সোমবার সকালে ৮টার দিকে কমলগঞ্জ উপজেলার মতরেবল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদেরকে পরে আটক করে মতরেবল বিওপিতে নিয়ে যায় বিজিবি। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!