Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

রিপোটার : / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের করিমবাজার এলাকায় ১৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ইমা ভেরাইটিজ, বিসমিল্লাহ ভেরাইটিজ, ভাই ভাই ইলেকট্রনিক্স, লাকি স্টোর, বিসমিল্লাহ স্টোর ও শরীফ স্টোর এর দোকানের সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা জানান ফায়ার সার্ভিস পৌঁছার আগেই দোকানগুলো পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী হানিফ আহমদ জানান, করিমগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ঘটনায় ৬ দোকানের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়। মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেরিতে ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদের সহযোগিতার করার জন্য। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ জানান, ‘প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘আমরা আগুনের পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!