Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে বন্যার্তদের পাশে ব্যক্তি ও সংগঠন

রিপোটার : / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। গত তিনদিন ধরে ভয়াবহ বন্যায় কমলগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। ভয়াবহ এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্মআয়ের পরিবারগুলো। তাদের পাশে দাঁড়িয়েছেন বিত্তবান কিছু ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রীমঙ্গল পৌরসভা থেকে নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু’র ব্যক্তিগত উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এছাড়া বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)সহ বিভিন্ন সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ করছেন।


মধু মিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে থেকে কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্ডীপুর, মহেশপুর ও আদমপুরসহ বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী প্রায় দুই হাজার মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন, ভাতিজা মোশাররফ হোসেন রাজ এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া শফি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অন্যদিকে গত দু’দিন ধরে বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষ থেকেও বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া জামাত, খেলাফত মজলিসসহ সামাজিক সংগঠন ও ব্যক্তিগত ভাবে বন্যার্তদের শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, যুক্তরাজ্য প্রবাসী হাসান কাওসার চৌধুরী (সিপন), স্টুডেন্ট ইউনিট কমলগঞ্জ, একতা সমাজ কল্যাণ সংস্থা, লন্ডণ প্রবাসী কাজী ফয়ছল, ব্যবসায়ী নেতা কাজী হারুনুর রশীদ, কাজী মামুনুর রশীদ, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা প্রভৃতি।
এদিকে দেশের পট পরিবর্তনের কারনে ৫/৬ জন ইউপি চেয়ারম্যান মাঠে দেখা গেলে অনেককে এখনো মাঠে দেখা যায়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!