Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে বিভিন্ন সংগঠনের শুকনো খাবার বিতরণ

রিপোটার : / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও চা বাগানের বন্যার্তদের মাঝে উপজেলা বিএনপি এর অঙ্গসংগঠন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের লোকজন প্যাকেট শুকনো খাবার বিতরণ শুরু করেছেন। এসব প্যাকেটে ছিল শুকনো চিড়া, মুড়ি, গুড় প্রভৃতি।

বুধবার সকাল থেকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া শফির নেতৃত্বে উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, ইউপি সদস্য মোতাহের আলী, বিএনপি নেতা মাসুক আহমেদ, শহিদ সিরাজি, আবুল কাসেম, কামাল আহমেদ, সবুর মিয়া, রাজা মিয়া, আছিম মিয়া বাড়িতে বাড়িতে গিয়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন তারা। অপরদিকে মঙ্গলবার রাত থেকে আদমপুর ইউনিয়ন যুবদল নেতা ওয়াসির আহমেদের নেতৃত্বে আদমপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় বন্যাদূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে তাদের সহযোগিতা করছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের লোকজনও। এছাড়া কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা বুধবার শুকনো খাবার বিতরণ করতে দেখা গেছে।

 উপজেলা বিএনপির একাংশের সভাপতি গোলাম কিবরিয়া শফি জানান, আমাদের পক্ষ থেকে সহায়তা অব্যাহত আছে এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!