Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

নদী ভাঙ্গনে কমলগঞ্জের ৫৪ টি গ্রাম প্লাবিত, হাজার হাজার মানুষ পানি বন্দী

রিপোটার : / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। গত ক‘দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে কমলগঞ্জে বন্যা দেখা দিয়েছে। নদীর প্রতিরক্ষা বাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার পাশাপাশি প্রতিরক্ষা বাঁধেও দেখা দিয়েছে ভাঙ্গন । ৩টি স্থানে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে উপজেলার ৪৭ টি গ্রামের অর্ধ লক্ষাধিক লোক পানিবন্ধি হয়ে পড়েছে। প্রধান প্রধান সড়কগুলো পানির নীচে তলিয়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ন এলাকার ফসলি জমি ও বাড়ীঘর। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের আরও বেশ ক‘টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২০আগষ্ট) মুসলধারে বৃষ্টির পানি ও উজান থেকে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে সকাল থেকে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মসজিদের সামনে, ছমির ডাক্তারের বাড়ীর পেছেনে ও দক্ষিণ গোলের হাওড় গ্রামের মাহমুদ মিয়ার বাড়ী পাশের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গণ দেখা দেয়। মুহুর্তের মধ্যে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে মোকাবিল, কুরমাঘাট, গোলের হাওর সহ কয়েকটি গ্রাম পানি নিমজ্জিত হয়ে যায়। ফলে গ্রাম সমুহের প্রায় ৫শতাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।

এদিকে উপজেলার আলীনগর ইউনিয়নের লাঘাটা ছড়ার পানি বৃদ্ধি পেয়ে পানির চাপে দমকলের ঝিলের ওপর স্থাপিত কালভার্টটি ভেঙ্গে যায়। ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে সুনছড়া-চিৎলীয়া-কামারছড়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এছাড়া উপজেলার গোলেরহাওর এলাকায় ধলাই নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে ফসলী জমি সহ কমলগঞ্জ-আদমপুর এবং শমসেরনগর-কুলাউড়া সড়কের শমসেরনগর বিমানবন্দর এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে। পাশাপাশি কমলগঞ্জ পৌরসভার খুশালপুর, ইসলামপুর, মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর ইউনিয়ন, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিন্মাঞ্চলের আউশ ধানের জমি তলিয়ে গেছে।

এছাড়া উপজেলার কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন, উজিরপুর, আলেপুর, নরেন্দ্রপুর ও রামপাশা, কমলগঞ্জ সদর ইউনিয়নের, চৈতন্যগঞ্জ, নারায়নপুর, রামপুর, রানীরবাজার, আদমপুর ইউনিয়নের হকতিয়ারখোলা,বনঁগাও, ঘোড়ামারা ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওড়, মোকাবিল, শ্রীপুর, মাধবপুর ইউনিয়নের হীরামতি, মাধবপুরবাজার, মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর, লক্ষিপুর, চৈত্রঘাট ও রহিমপুর ইউনিয়নের শ্যামেরকোনা ও ছয়কুট এলাকায় প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাকিব আহমেদ বলেন, ধলাই নদীর পানি ২০ আগস্ট সকাল ৯টায় ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি বিপদ সীমার ১৪ সেন্টিমিটার ও দুপুর ১২টায় ২৪ সেন্টিমিটার ও বিকাল ৩টায় ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,‌ ‘ধলাই নদীর আকস্মিক পানি বেড়ে গেছে। কয়েকটি স্থানে ভাঙ্গে যায়। কমলগঞ্জে কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন ধলাই নদীর পানি প্রবাহের দিকে নজরদারি করছেন বলেও জানান।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!