Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

টানা বর্ষনে কমলগঞ্জে বন্যা :: বিস্তীর্ণ এলাকা প্লাবিত :: ব্যাপক ক্ষতি

রিপোটার : / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষন ও উজানের পাহাড়ি ঢলে আজ মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দেয়ায় প্লাবিত হয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা । বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রামের রাস্তাঘাট, বাড়ীঘর, ক্ষেতের শাকসব্জী, মোরগ ও মাছের খামার এবং জমির পাকা বোরো ধান ।

কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের রহিমপুর ইউনিয়নের চাঁনপুর, কুশালপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও নারায়নপুরে বাঁধ ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবেশ বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে। ধলাই নদীর আরও ৬টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়াও ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষনে নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর এলাকায় ধলাই নদীর সংযুক্ত ড্রেন দিয়ে পানি প্রবেশ করে পৌরসভার ৫নং ওয়ার্ডের পানিশালা এলাকার বসতবাড়ি, ডাকবাংলো, কালীবাড়ী, কমলগঞ্জ বালিকা বিদ্যালয় ও কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পানি প্রবেশ করছে। পানিতে তলিয়ে গেছে আদমপুর ও আলীনগর ইউনিয়নের হাওরাঞ্চলও।এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী সাকিব আহমেদ ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায় নদী ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ধলাই নদীর পানি বিপদ সীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, একটি স্থানে ভাঙ্গনের খবর পেয়েছি। তাছাড়া ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলি সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!