Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্যজনক আগুন

রিপোটার : / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার সামনে থাকা বাসে রহস্য আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে মালিকের দাবী গত এক মাস ধরে বাসটি বন্ধ ছিল। হয়তো শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে। পুলিশসহ স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলে এর আগেই বাসটির ভিতরে কয়েকটি সিট পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার শমশেরনগর লামাবাজারে। বাসটির মালিক লামাবাজার এলাকার হাজী মনসুর আলী।
পুলিশ ও বাস মালিক জানান, শমশেরনগর লামা বাজারের হাজী মনসুর আলীর ৩টি বাস বিএনপির ডাকা অবরোধ শুরু হবার পর হতে নিজ বাসার সামনের রাস্তায় বন্ধ অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় হঠাৎ বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। বাসার ভিতর হতে বের হয়ে আসেন লোকজন। আগুন ততক্ষনে ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠে। স্থানীয় দোকানদারসহ এলাকাবাসী ছুটে এসে দোকান ও বাসার পাইপ লাইনের পানি ব্যবহার করে ১০/১৫ মিনিটের মধ্যে আগুন নিযন্ত্রনে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আগুনে বাসের ভিতরের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে স্থানীয়রা অনেকেই আগুন লাগার বিষয়টি রহস্যজনক মনে করছেন। বৃষ্টির দিনে কিভাবে শর্ট সাকির্ট হবে এটা তাদের প্রশ্ন। বাসটি স্টার্ট অবস্থায়ও ছিল না।
আলাপকালে বাসের মালিক হাজী মনসুর বলেন, বাসটি বন্ধ ছিল। কিভাবে আগুন লেগেছে দেখেননি। তবে মনে করছেন হয়তো ব্যাটারির শর্ট সার্কিট হতে লাগতে পারে। কোনো নাশকতা কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগুন লাগার বিষয়টি দেখিনি।
শমসেরনগর পুলি ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, কোনো নাশকতা নয়। মালিকের দাবী বন্ধ থাকায় হয়তো শর্ট সার্কিট হতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!