Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কালনী ট্রেন থেকে গলাকাটা অবস্থায় হরিণ উদ্ধার

রিপোটার : / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঢাকাগামী কালনী ট্রেন থামিয়ে একটি হরিণ জবাই করে ট্রেনে তুলতে দেখা গেছে কয়েকজনকে। এ রকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ট্রেনের যাত্রীর ধারন করা ছবিতে দেখা যায়, ঢাকাগামী কালনী ট্রেন উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এ সময় মুখে দাঁড়ি ও সার্ট পড়া এক ব্যাক্তি হরিণটিকে জবাই করে দ্রæত ট্রেনে উঠছেন। তার পিছনে আরও কয়েকজন জবাই করা হরিণকে নিয়ে ট্রেনে উঠেন। তবে হরিণ জবাই কারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ট্রেনের যাত্রী আতিকুর রহমান শিবলু বলেন, লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় একটি হরিণকে জবাই করে কয়েকজন ট্রেনে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
গত বুধবার সকাল ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছে বস্তবন্দি অবস্থায় জবাই করা হরিণটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, শ্রীমঙ্গল স্টেশনে থামলে ট্রেনের ইঞ্জিন রুমে একটি বস্তা দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দৃস্কৃতিকারীরা জবাই করা হরিণ বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি হরিণটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। তবে আঘাত গুরুতর ছিলোনা। জবাই না করলে হয়তো বেঁচে যেতো। তিনি আরো বলেন, এর গলা একটি ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। বাদামী রঙের এই হরিণীর বয়স আনুমানিক দুই বছর হবে। এর উচ্চতা ০.৫৬ মিটার এবং দৈর্ঘ্য ১.২২ মিটার।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার মো: সাখাওয়াত বলেন, ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত এবং এ বিষয়ে মামলা করা হয়েছে। মৃত হরিণটি মাটি চাপা দেওয়া হয়েছে। যারা হরিণকে জবাই করেছে তাদেরকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!