Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সাপের কামড়ে এক নারীর মৃত্যু

রিপোটার : / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে লিলাই বেগম (৫৮) নামে এক মহিলার সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, বুধবার ১ জুন বিকেল ৫ টার দিকে বৃষ্টি শুরু হলে লিলাই বেগম রান্না ঘরে গিয়ে চা পাক করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে তাঁর ছেলে বাবুল মিয়া মাকে নিয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে তারা সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী।
নিহত মহিলার ছেলে বাবুল মিয়া জানান, তার মা’কে সাপের কামড়ের চিকিৎসা না দিয়ে অন্য চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, কর্তব্যরত ডাক্তার বলেছেন ওটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে। তিনি বলেন তার মা’কে বাড়ি নিয়ে যেতে বলেন ডাক্তার। বাড়িতে নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। তিনি এর সুষ্টু বিচার দাবী করে বলেন, সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!