Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

কমলগঞ্জে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত

রিপোটার : / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

‘জীববৈচিত্র্য সংরক্ষন করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব জীববৈচিত্র্য দিবস-২০২২ পালিত হয়েছে।

রোববার ২২ মে সকাল ১০টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া ক্যাম্প এর ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টারে এ দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর ফাদঁ উদ্ধার অভিযান ও পরিষ্কার পরিচ্ছন্ন করণ কর্মসূচি পালন করা হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার এর সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. সিদ্দেক আলী, কমিনিউটি ইকো ট্যুরিজমের কাজী শামছুল হক, পরিবেশ কর্মী জনক দেব বর্মা, আব্দুল মোসাদ্দিক, জীব বৈচিত্র রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।

উল্লেখ্য, জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে ১৯৯৩ সালের শেষদিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশ এ দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে দিবসটি পুননির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তখন থেকে প্রতিবছর ২২ শে মে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!