Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিপর্যয়

রিপোটার : / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের কাল বৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার রেলপথে গাছ পড়ে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। ২ ঘন্টা ৪০ মিনিট পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাছ ভেঙ্গে ৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

২৩ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টায় কমলগঞ্জের ওপর দিয়ে বেশ গতি সম্পন্ন কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেলপতের কয়েকটি স্থানে গাছ ভেঙ্গে পড়ে। রাত ১টা ১০ মিনিট থেকে সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা রাতেই লাউয়াছড়া এলাকায় এসে গাছ কেটে সরানোর পর রাত ৪টা ১০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উপবন ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।

অপরদিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর উপবন ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এ অবস্থায় দুই দিকে আটকা পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ ট্রেন চলাচল বিঘ্নে সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাত ৪টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কাল বৈশাখী ঝড়ে কমলগঞ্জের মাধবপুর এলাকায় ১১ কেভির ক্ষমতা সম্পন্ন লাইনের ৫টি খূঁটির ওপর পড়ে। গাছ ভেঙ্গে পড়লে খুঁটিগুলো ভেঙ্গে যায়। অসংখ্য স্থানে সরঞ্জাম কসাম ভেঙ্গে গেছে। এ অবস্থায় রাত সাড়ে ১২টা পর থেকে কমলগঞ্জ উপজেলা ছিল বিদ্যুৎ বিহিন।

রবিবার সকাল ৮টার পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন। তবে অধিকাংশ এলাকায় রোববার বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর আবারও ৩৩ কেভি প্রধান লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!