Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ

রিপোটার : / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।।

বড়লেখায় দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা) এর আয়োজন করে। সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও মৎস্যজীবীরা অংশ নেন। সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সংলাপে আলোচকরা হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের সমন্বিত উদ্যোগে, প্রতিবেশ সংকটাপন্ন মালাম বিলের চারপাশের অবৈধ কৃত্রিম বাধ অপসারণ, জলজবৃক্ষ নিধনস্থলে গাছ রোপণ, অসাধুরা সরকারি জায়গা দখল করে যাতে কৃষি জমির আওতায় না নিতে পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, যারা নির্বিচারে হাওরের জলজবৃক্ষ কেটে হাওরের পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা, মালাম বিলের বৃক্ষনিধনের ঘটনায় দায়েরকৃত মামলা গতিশীল করা ও পরিবেশ সংকটাপন্ন হাওরের জলমহালের ইজারা বাতিলের পাশাপাশি হাকালুকি হাওরের জীববৈচিত্র রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে কার্যকরী উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক আব্দুর রব, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বর্ণি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, পরিবেশ সাংবাদিক ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা পরিবেশকর্মী জুনায়েদ রায়হান রিপন, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল আহমদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, মৎস্যজীবী নেতা মোস্তাব আলী, গিয়াস উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!