Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

ইউপি নির্বাচন : কমলগঞ্জে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত

রিপোটার : / ৩৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কমলগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবালকে রহিমপুর, পতনঊষার ও শমশেরনগর; কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে মুন্সীবাজার ও কমলগঞ্জ সদর; কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. জনি খানকে আলীনগর ও আদমপুর এবং কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে মাধবপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্নিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!