Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে অচেনা প্রাণী‘র আক্রমণে নারী-শিশুসহ আহত-৫

রিপোটার : / ৬০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অচেনা এক প্রাণীর অতর্কিত হামলার আতঙ্কে আতঙ্কিত মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামের শিশু, নারী, পুরুষরা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বুধবার এই প্রাণীটির আক্রমণে আহত হয়েছে নারী-শিশুসহ ৫জন। এলাকার দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয় মল্লিক (২)। শিশুকে দুপুরে আক্রমণ করে মুখন্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক (৫) তাকেও রক্তাক্ত জখম করে। শিশুদের আত্মচিৎকারে শিশুটির মা-সহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক থাকায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটা দেখতে অনেকটা কুকুরের মত হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছে। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়। একইদিন প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশু পুত্র বিপ্লব রায় (১০), মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহিনী। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ রাতে বাহিরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। একা পাইলেই আক্রমণ করছে। অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়। এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে, আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!