Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ

রিপোটার : / ৭৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

“এসো-এন্টি-বডি তৈরি করি, করোনা জয় করি” এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।

১২ সেপ্টেম্বর শনিবার বেলা ১টায় আম্বিয়া কেজি স্কুল এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে আম্বিয়া কেজি স্কুলের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজকোর্টের পিপি, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদ, মৌলভীবাজার এর আহবায়ক প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, কবি ডাঃ শহীদ সাগ্নিক, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এড. মোঃ সানোয়ার হোসেন, সাপ্তাহিক পূর্বদিকের কার্যকরী সম্পাদক কবি সালাহউদ্দিন ইবনে সিহাব, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা, ব্যাংকার মোঃ সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা প্রমুখ। এ সময় উপস্থিত সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!