Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বড়লেখায় পাহাড়ি ঢলে রাস্তায় ভাঙ্গন : দূর্ভোগে ২ গ্রামের বাসিন্দারা

রিপোটার : / ৬৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের এলজিইডি রাস্তায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ২ গ্রামের ৪ সহস্রাধিক মানুষ গত ২৯ আগস্ট থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী এলাকাবাসী বুধবার জরুরী ভিত্তিতে সড়ক মেরামতের দাবী জানিয়ে উপজেলা প্রকৌশলী বরাবরে আবেদন করেছেন।

জানা গেছে, গত ২৯ ও ৩০ আগস্টের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিকড়ী ছড়া প্লাবিত হয়। এতে সদর ইউনিয়নের হিনাইনগর ও মুছেগুল গ্রামের ব্যাপক এলাকা ঢলের পানিতে তলিয়ে যায়। বন্যার পানির প্রবল স্রোতে পানিধার-মুছেগুল এলজিইডি রাস্তায় ব্যাপক স্থানে ভাঙ্গন দেখা দেয়। হিনাইনগর বালিছড়া জামে মসজিদের সামনের ৪০ ফুট রাস্তা, মুছেগুল গ্রামের নজরুল ইসলাম এর বাড়ির পশ্চিম পার্শের রাস্তা ও একটি কালভার্ট ঢলের পানিতে বিধ্বস্ত হয়। গুরুত্বপূর্ণ এ রাস্তাটির বিভিন্ন জায়গা ভেঙ্গে যাওয়ায় হিনাইনগর ও মুছেগুল গ্রামের লোকজন উপজেলা সদরে যাতায়াত করতে দুর্ভোগে পোহাচ্ছেন।

এ ব্যাপারে আলাপকালে উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া জানান, এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা মেরামতের জন্য বুধবার দুপুরে একটি আবেদন পেয়েছেন। তিনি একজন উপ-সহকারী প্রকৌশলীকে সরেজমিনে তদন্তে পাঠিয়েছেন। যত দ্রুত সম্ভব তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!