Logo
সংবাদ শিরোনাম :
সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর

মৌলভীবাজারের আটকে পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীরা :: দু’ফা টিকেট করেও যেতে পারছেন না

রিপোটার : / ৭০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলায় আটকে পড়া ৫-৬ হাজার মধ্যপ্রাচ্য প্রবাসীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। তাদের কারো ভিসার মেয়াদ, কারো টিকেটের মেয়াদ শেষ হতে চলেছে, আবার কারো একামার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ায় চরম সঙ্কটে পড়েছেন। অনেকে ঋণগ্রস্তও হয়ে পড়েছেন। এ সংকট থেকে বাঁচতে ও প্রবাসের কর্মস্থলে ফিরে যেতে রেমিটেন্স যোদ্ধারা সরকারের সহায়তা কামনা করেছেন।
প্রবাসীদের অভিযোগ,দু‘দফা টিকেট করার পর বাতিল হয়ে যাওয়ায় আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। প্রবাসের কর্মস্থলে ফিরে যেতে সরকারের সহায়তা দাবি করে ইতিপূর্বে প্রবাসী কল্যাণ মন্ত্রী বরাবরে আবেদনসহ স্থানীয়ভাবে সংবাদ সম্মেলনও করেছেন।
দুবাই প্রবাসী পতনঊষার ইউনিয়নের বাসিন্দা আহমদ আলী বলেন, গত ১০ জানুয়ারি ২ মাসের জন্য দুবাই থেকে দেশে আসি। দু’মাস পর গত ১৯ মার্চ প্রবাসে ফেরত যাওয়ার জন্য ৩৮ হাজার টাকায় টিকিটও করি। পরে করোনা মহামারির জন্য টিকিট বাতিল হয়। দ্বিতীয় দফায় সিলেটে গিয়ে করোনা রিপোর্ট সংগ্রহ করে ৭৫ হাজার টাকা খরচ করে গত ১৯ আগষ্টের টিকিট করি। এরপর সে টিকিটও বাতিল হয়ে যায়।
আহমেদ আলী বলেন, দেশে আসার পর থেকে টাকা পয়সা সব শেষ হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছি। তারপর বারবার খরচ করেও প্রবাসের কর্মস্থলে যেতে পারছি না। ৩ হাজার ৫শ’ টাকার করোনা রিপোর্ট সংগ্রহ করতে তিন দিনে সিলেটে আসা যাওয়া সবমিলিয়ে খরচ হয়েছে ১০ হাজার টাকা। তাছাড়া ুই ফা অনলাইনেও আবেদন করেছি। কোন কাজ হচ্ছে না। এখন নিঃস্ব হয়ে পড়ার উপক্রম হয়ে পড়ছি।
ওমান প্রবাসী সালেহ আহমদ বলেন, চিকিৎসার জন্য গত ৩১ মার্চ একমাসের ছুটি নিয়ে দেশে আসি। এরপর করোনার কারণে আটকা পড়ি। পুনরায় ওমানের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেও যেতে পারছি না। অথচ ৩ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হয়ে পড়ছে। পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো তা ভেবে পাচ্ছি না। তিনি আরও বলেন, আমরা প্রবাসে ফেরত যেতে কিংবা সরকারী প্রণোদনা পেতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও কোন ধরণের সুরাহা পাচ্ছি না।
কাতার থেকে আসা শমশেরনগরের প্রবাসী এমলাক মিয়া বলেন, আমরাও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েও কোন সাড়া পাইনি। কুয়েত প্রবাসী অমর মাহমুদ আনসারী, ুবাই প্রবাসী আব্দুল হান্নান, জয়নাল আবেীন, আনোয়ার খাঁন, ওমান প্রবাসী সোহেল আহমদ, কাতার প্রবাসী মতিউর রহমান, মালয়েশিয়া প্রবাসী মুকুল মিয়া সহ কয়েকজন প্রবাসীরা জানান, পরিবার-পরিজন ও সংসারের হাল ধরতে বিভিন্ন সময়ে কমলগঞ্জের বাসিন্দারা কাতার, আরব-আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, সোদিআরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে গমন করেন। দীর্ঘদিন ধরে উল্লেখিত দেশ সমুহে কাজ করে উপার্জিত আয়ের একটি বড় অংশ দেশে পাঠিয়ে পরিবার ও সংসারের ভরনপোষন চালিয়ে যাচ্ছেন।
তবে ছুটিতে এসে করোনা মহামারীর কারণে কমলগঞ্জ উপজেলার সহস্রাধিক প্রবাসীরা বর্তমানে নানা জটিলতায় প্রবাসের কর্মস্থল দেশ সমুহে ফিরে যেতে পারছেন না। কারো ভিসার মেয়াদ উত্তীর্ণ, কারো টিকেটের মেয়াদ উত্তীর্ণ, কারো একামার মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ছে। এই সময় পর্যন্ত প্রবাসীরা ব্যাপক ঋণগ্রস্থ হওয়ায় চরম দূর্ভোগের মধ্যে দিনাতিপাত করছি। বিভিন্ন ট্র্যাভেলস এজেন্সির সাথে যোগাযোগ করলেও তারা সঠিক কোন তথ্যাদি পাচ্ছেন না। ফিরত টিকেট থাকার পরও এসব প্রতিষ্ঠান প্রচুর টাকা দাবি করছে বলে অভিযোগ করেন।
একদিকে অর্থাভাব ও এনজিওসহ বিভিন্ন ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন। এনজিও ঋণ ও ব্যক্তিগত ঋণ ছাড়াও কর্মক্ষেত্রে চাকুরিচ্যুত এসব প্রবাসীরা নানা দু:শ্চিন্তায় আতঙ্কিতভাবে সন্তানাদি ও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশে থাকাকালীন সময়ে প্রবাসী পরিবার সমুহকে প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানের দাবি জানান। এসব বিষয়ে ইতিপূর্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রীর কাছেও তারা লিখিত অভিযোগ করেন।
প্রবাসী সোহেল আহমদ বলেন, আমরা পরিবারের আট, দশ জন সদস্যের হাল ধরলেও আমারে সমস্যা নিয়ে কাউকে বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। দেশে আটকাপড়া প্রবাসী শ্রমিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে দেশে থাকাকালীন সময়ে প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান এবং সরকারি উদ্যোগে প্রবাসে ফেরত যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান চেয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এদিকে গত ২৫ আগস্ট কমলগঞ্জে নবাগত মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রবাসীদের নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সরকার প্রবাসীদের প্রতি সবসময় আন্তরিক রয়েছেন। তাদের একটি লিখিত আবেদন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তাছাড়া প্রবাসে যেতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
জেলা কর্মসংস্থান অফিস, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইসতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার মানুষকে দক্ষ করে গড়ে তুলে সঠিকভাবে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরিকরণ বিষয়ে কাজ করে যাচ্ছে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীরা লিখিত আবেদন করলে আর্থিক প্রণোদনা দেয়া হবে। এছাড়া সহজশর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য ব্যাংক ঋণের সুবিধা আছে। প্রবাসীদের একটি ফরম পুরণ করে উর্দ্বতন অফিসে প্রেরণ করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!