Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

বড়লেখায় নিষিদ্ধ পলিথিন উদ্ধারের ঘটনা নিয়ে সংঘর্ষে ১২ জন আহত, গ্রেফতার ৩

রিপোটার : / ৭৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ পলিথিন আটকের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে শুক্রবার (৩ জুলাই) বিকেলে দুটি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো পৌর এলাকার গাজিটেকার সুমন আহমদ (২৫), নয়ন আহমদ (২২) ও আবুল হোসেন (২৭)। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার গাজিটেকা এলাকায় এ সংঘর্ষর ঘটেছিল ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) উপজেলা প্রশাসন পৌর সভার বিভিন্নস্থান থেকে মজুদ করা প্রায় ৭০ মণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছিল। প্রশাসনের অভিযানে মামলার প্রধান আসামি সাইদুল ইসলামের মালিকানধীন রেলওয়ে স্টেশন রোডের শাহজালাল শপিং সিটি থেকে পলিথিন উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় চারজনকে ৩৬ হাজার টাকা জরিমানা ও উদ্ধার করা পলিথিন পুড়িয়ে ফেলা হয়েছিল। ঘটনার পর আসামিরা শামীম আহমদকে (মামলার বাদী) সন্দেহ করছিলেন। তাদের ধারণা শামীম পুলিশকে তথ্য দিয়ে পলিথিনগুলো ধরিয়ে দিয়েছেন।

এই আক্রোশে বৃহস্পতিবার সকালে শহরের উত্তর বাজার এলাকায় শামীম আহমদকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। এতে শামীম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শামীম আহমদের উপর হামলার খবর পেয়ে তার ভাই জসিম উদ্দিনসহ আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে গেলে দুপুর ১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জসিম উদ্দিনসহ প্রায় ১২জন আহত হন। জসিম উদ্দিনসহ কয়েকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

সংঘর্ষের খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও থানার ওসি মো. ইয়াছিনুল হক ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ বাদী হয়ে ১৮ জনের ও জসিম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করে দুটি মামলা করেন । উভয় মামলায় শাহজালাল শপিং সিটির মালিক সাইদুল ইসলামকে প্রধান আসামি করা হয়। পরে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ ৩জনকে গ্রেফাতার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক বলেন, দুটি মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চালিয়ে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!