Logo

রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কমলকন্ঠ ডেক্স / ৭০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫৫-৬০) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির যৌথ দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামের জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়।

এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার বিকেলে হামহামের মোকাম টিলা সংলগ্ন সীতাবের পানিতে মাছ শিকারিরা মরদেহটি ভাসতে দেখেন। খবর পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ দল দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।

 চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদব এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহযোগিতা করেন। প্রতিকূল পরিবেশ ও দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার ভোরে যৌথ দল মরদেহটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!