Logo

মোঃ তোফায়েল হোসেন এর ব্যতিক্রমী দু’টি কবিতা

Reporter Name / ৬১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

(রচনাকাল- ১০ আগষ্ট ২০১৫ খ্রিষ্টাব্দ)
১. কবির প্রেয়সী

হে
কবি,
তোমার
কবিতার
ভালোবাসায়
কার কথা বলো!
এ তো তোমার নয়;
নয় অন্য আর কারো!
সে তো দূরের বধ্যভূমি।
অজানা, অচেনা নাক্ষত্রিক!
তবুও ভালোবাসো কেন তারে
শোলা ক্যাকটাসের এই রাজত্বে?
মরুর শব্দ ও ছায়াগুলো হারিয়ে-
প্রেমিক মন এমন করে গেল মরে।
কতজনই তো ভালোবাসলো তারে,
এমন করে কবিতার খাতায়!
পায়নি কেউই কিছু এ রূপে!
তবু তারে দোষ দেয় শেষে।
আমিও কেদেছি নীরবে
একা একা অবসাদে
চিহ্নহীন বিদায়ে।
পড়ন্ত বিকেলে
এখনো দেখি
ক্লান্তিকর
বাতাসে
উড়ে
সে।
*************

(রচনাকাল- ২০ সেপ্টেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ)
২. নারী- জীবন বাড়ি

নারী- জীবন বাড়ি সুপ্ত মায়ায়
করে রাখে বন্দি গুপ্ত ছায়ায়;
অখণ্ড অন্ধকার হারায়
সে যখন এসে দাঁড়ায়।
নিবিড় আরাধনায়
প্রহেলিকা তাড়ায়।
এই কবিতায়
প্রেমমায়ায়
যেন পায়-
আশায়।
চায়
সে
নারী-
সত্তায়
কবিতায়
ভালোবাসায়
এ নিবিড়তায়
সোমত্ত সঙ্গতায়
নিরন্তর পিপাসায়
শ্রদ্ধাময় আসক্ততায়
মুদ্রিত বিক্ষিপ্ত বেদনায়
এই অনুচ্ছেদময় পাতায়
বিস্তৃত জীবনের নিপুনতায়!
*************


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!