Logo

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

Reporter Name / ৫৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও গ্ৰামে এই ঘটনা ঘটে। 

আব্দুল মালিক উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুল করিমের ছেলে । এ ঘটনায় আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!