Logo
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে ডাকাতি

রিপোটার : / ৬৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে এক ষ্টাফের বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে চা বাগানের মিস্ট্রি বাবু শামীম আহমেদের স্টাফ কোয়ার্টারে এই ঘটনাটি ঘটে।

শামীম আহমেদের ছেলে মাসরুর আহমেদ বলেন, পরিবারের লোকজনসহ রাতে কোয়াটারে ঘুিময়ে পড়ি। রাত আড়াইটার দিকে বাসার পিছনের দিক থেকে কয়েকজন লোক এসে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। প্রায় ৭-৮ জন মুখোশ পড়া লোক হাতে দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আমার আব্বাকে বেঁধে ফেলে। পরে বাড়ির অন্যান্য লোকজনকে আটকে রেখে প্রায় ৭-৮ ভরি স্বর্ণালংকার, ৪ টা মোবাইল, নগদ ২০ হাজার টাকা নিয়ে বাড়িতে তালা দিয়ে চলে যায়। পরে তারা চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে তালা ভেঙ্গে তাদেরকে বের করেন।

তিনি আরোও বলেন, ডাকাতদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে, তাদের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিলো।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!