Logo

কুলাউড়ায় মালবাহী ট্রাক উল্টে একজনের মৃত্যু

Reporter Name / ৭০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।মৌলভীবাজার জেলার কুলাউড়ায় মালবাহী ট্রাক উল্টে ছায়াব উদ্দিন (৫২) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। নিহত ছায়াব উদ্দিন পাশ^বর্তী জুড়ী উপজেলার জালালপুর এলাকার বাসিন্দা। বুধবার (১৪ অক্টোবর) রাতে কুলাউড়ার মেরিনা চা বাগান এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, জুড়ী থেকে ছায়াব উদ্দিন কুলাউড়ার মেরিনা চা বাগানে জাম্বুরা কিনতে এসেছিলেন। সেখান থেকে জুড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর পথিমধ্যে মালবাহী ট্রাকটি উল্টে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ছায়াব উদ্দিন মারা গেলেও গাড়িতে থাকা অপর দুজন বেঁচে গেছেন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!