Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

খুন,ধর্ষণ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

রিপোটার : / ৬২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখা।

১৪ অক্টোবর বুধবার দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার চৌহমনা পয়েন্ট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলায়েত আলী খান জুয়েল এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রব, যুব সংহতির সিনিয়র সহ সভাপতি বদরুল হাসান জুসেফ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এনামুল হক তালুকদার ,জেলা ছাত্র সমাজের আহবায়ক ওয়াজিউল মেহদি, জেলা যুব সংহতি যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম মুর্শেদ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যের কারণে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। দেশব্যাপী ধর্ষণ, হত্যা বন্ধের জন্য পাশ হওয়া আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।

এছাড়া সিলেটে পুলিশ হেফাজতে রায়হানকে নির্যাতন করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠ বিচারের আহবান জানান বক্তারা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!