Logo

কমলগঞ্জে একরাতে ৫ বাড়িতে চুরি

Reporter Name / ৭৭০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একরাতে এক প্রবাসীর বাড়িসহ পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য, পেকুপাড়া ও কবিরাজি গ্রামের এ ঘটনাটি ঘটে। চোরেরা মোবাইল ফোন, মালামাল ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকা মালামাল নিয়ে গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় চোরেরা উপজেলার পশ্চিম শ্রীসূর্য্য গ্রামের প্রবাসী সোনা মিয়ার ঘর, দৃষ্টি প্রতিবন্ধী জলিল মিয়া, শ্রীসূর্য্য গ্রামের কৃষক শুকর মিয়া, পেকুপাড়া গ্রামের মনাফ খান, কবিরাজি গ্রামের ফজল খাঁ এর ঘরের বেড়া কেটে ও দরজা ভেঙে ৬টি মোবাইল ফোন, নগদ ৩৩ হাজার টাকা, কাপড় চোপড়, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়।
 
পতনঊষার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাজিদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচটি ঘর চুরি হওয়ায় সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!