Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জে একাদশ শ্রেণিতে ভর্তি বানিজ্য

রিপোটার : / ৮৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়, সুজা মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ডের জারি করা ভর্তি প্রজ্ঞাপনে নিয়মনীতিকে তোয়াক্কা না করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করছে কলেজের কর্তৃপক্ষ। এতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকরা টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।

ভুক্তভোগী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, উপজেলা সদরের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে চলতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন প্রসেসিং ফি, ভর্তি ফি, ভর্তিকরণ নামে এক সাথে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও বিএম শাখায় ২৭০০/২৮০০ টাকা করে নেয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের সামনে মা কম্পিউটারে শিক্ষার্থীদের ভিড়। সেখানে শিওর ক্যাশে টাকা পরিশোধ করে টাকার রশিদ কলেজে জমা দিলে ভর্তি নেয়া হয়।

দোকানের মালিক নাসির আহমদকে শিওর ক্যাশের টাকার কথা জিজ্ঞাস করলে তিনি জানান, এ টাকা কলেজের একাউন্টে যাবে। ওই দোকানদারও টাকার খাত বলতে পারেননি।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীর অভিভাবক আলাল আহমেদ জানান, আমাদের কাছ থেকে ভর্তি বাবদ রশিদ মূলে ২ হাজার ৭শ টাকা নিয়েছে। কোন খাতে টাকা নেয়া হচ্ছে তা উল্লেখ নেই। আমরা যত দূর জেনেছি অতিরিক্ত অর্থ আদায়ের এ বিষয়টি মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ নেই। সুতরাং এটি বিধি বহির্ভূত।

একইভাবে শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজেও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। সেখানে একাদশ শ্রেণীর ভর্তি বাবদ ৩১শ টাকা আদায় করা হচ্ছে। এতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবক টাকা সংগ্রহে হিমশিম খাচ্ছেন।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা বলেন, আমাদের প্রতিষ্ঠান সরকারি হলেও আগের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাছাড়া বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী ভর্তির টাকা নেয়া হচ্ছে।

শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান বলেন, আমরা সরকারি প্রজ্ঞাপন অনুসরণ করেই ভর্তি ফি আদায় করছি। এখানে প্রজ্ঞাপনের কোন ব্যত্যয় ঘটছে না।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!