Logo

কমলগঞ্জে বন্যা পীড়িতদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কবলিত এলকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পেশাজীবি চিকিৎসক সমাজের আয়োজনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা: গৌরমনি সিনহা, ডা: সত্যকাম চক্রবর্তী, ডা: নিবাস পাল, ডা: অশোক ঘোড়, ডা: মাহফুজ আহমদ, ডা: প্রিয়তোষ রায়, ডা: নিলয় দাস, ডা: অজন্তা দেবী, ডা; শিউলী রানী দেব, মেডিকেল টেকনোলজিস (ইপিআই) আশরাফুল আলম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি প্রমুখ।
বন্যার্তেদর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৫০০ রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ঔষধ বিতরণ করা হয়েছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!