Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

ঈদের পর হাকালুকিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

রিপোটার : / ৭৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। এশিয়ার বৃহত্তর হাওর হাকালুকির সৌন্দর্য উপভোগ করতে ঈদের দিন থেকে ছুটে আসছেন শ’শ’ প্রকৃতি প্রেমি পর্যটক। বৃহত্তর সিলেটের গৃহবন্দি মানুষজন একটু হাফ ছাড়তে করোনার আতঙ্ককে দূরে ঠেলে পরিবার পরিজন নিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে তাই আসছেন বর্ষায় হাওরের মুগ্ধতা দেখতে। হাকালুকি যেন দর্শকদের চোখে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। হাকালুকি হাওরের বিশাল অংশই পড়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলা জুড়ে।

পর্যটক ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘ পাঁচ মাস ধরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে মানুষজন বন্দি জীবন যাপন করছেন। জেলার মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ করে রেখেছে বন বিভাগ। তাই ঈদের আনন্দ উপভোগ করতে মানুষের ঢল এখন হাকালুকি মুখী আবার কেউবা ছুটছেন রাস্তার পাশের সবুজের গালিচা বিছানো চা বাগানগুলোতে। ঈদুল আজহার পর স্বাস্থ্যবিধি মেনে বের হওয়ার এই সুযোগ মেলায় হাজারো পর্যটক ছুটে আসেন হাকালুকিতে। কেউ হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্ত ঘুরে আর সেল্ফি তুলে নির্মল বাতাস নিচ্ছেন বুক ভরে, আবার কেউ বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন নিয়ে ইঞ্জিন নৌকায় চড়ে হাওরের বুকে ঘুরে বেড়াচ্ছেন।
স্থানীয় বন বিভাগের পর্যটন টাওয়ার, বিট কর্মকর্তার অফিসের ছাদ এবং হাওর পাড়ের পাকা সড়কে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত কয়েক হাজার মানুষ ছুটে গেছেন হাকালুকির নৈসর্গিক মুগ্ধতা দুচোখ ভরে দেখতে এসেছেন।

পর্যটকের বেশি ভিড় ছিল কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের পালের মোড়া সেল্ফি ব্রিজ এলাকায়, ভুকশিমইল বাজার সংলগ্ন এলাকায়, জুড়ীর কন্টিনালা ব্রিজ ও বড়লেখার তালিমপুর ইউনিয়নের হাল্লা এলাকায়। হাওরের দিগন্ত জোড়া বিশাল জলরাশি আর হালকা ঢেউে ফুরফুরে বাতাস পর্যটকদের মন জুড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, বিকেলের আকাশে নানান রং এর মেলা, থোকা থোকা মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য হাওরে আসা লোকজনের মনকে চাঙ্গা করে দিয়েছে। সাথে রয়েছে শেষ বিকেলের সূর্যাস্ত, নানান পাখির ঝাঁক উড়ে বেড়ানোর দৃশ্য পর্যটকদের বাড়তি চাহিদাও পুরণ করে দিয়েছে। দিনশেষে ক্লান্ত শ্রান্ত মানুষজন হাওরের এই রুপ দেখে মুগ্ধ হয়ে বাড়ি ফিরছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!