Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে গুড নেইবারস এর শিশু খাদ্য ও ঈদ বস্ত্র বিতরণ

রিপোটার : / ৮৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে “গুড বাজার জিএনবি” এর মাধ্যমে ৮৫০ জন শিশু পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সংস্থার আদমপুরস্থ কার্যালয়ের সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

ব্যতিক্রমী গুড বাজারের মাধ্যমে কোভিড-১৯ এর কারনে ৮৫০জন অসহায় শিশু পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরন করা হয়। যার মধ্যে ছিল চাল ৬ কেজি, পোলাও চাল ৃ কেজি, লবন কেজি, সয়াবির তেল ১ লিটার, সেমাই ১প্যাকেট, চিনি ১ কেজি, আলু কেজি, পিয়াজ ১ কেজি, দুধ ২৫০ গ্রাম, ব্যাকট্রল সাবান ২টি, জিঙ্ক ও সি ভিট ট্যাবলেট, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, মেহেদি, চুলের ব্যান্ড ও বাচ্চাদের জন্য খেলনা। যারা এই সাহায্য নেয় তারা তাদের চাহিদা অনুসারে বিনামূল্যে তাদের পছন্দের পণ্যটি গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার গুড বাজার থেকে সংগ্রহ করে আনন্দ সহকারে হাঁসতে হাঁসতে প্রস্থান করে। তিনদিনের এই বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, কমলগঞ্জ থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম, আদমপুর ইউপি সদস্য কে মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমিও রতন গমেজ, প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক, হেলথ অফিসার মহাদেব রায় নিশান, আইজি অফিসার রবিন্দ্র শীল ও কমিউনিটি এ্যাকশন টিমের সদস্য বৃন্দ।

উল্লেখ্য, বাজারের কার্যক্রম চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। মোট ১৪ শ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে বলে
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপি সূত্রে জানা যায়।

<

কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, এটি একটি ভাল উদ্যোগ। তিনি আরও বলেন বিষয়টি যেন অব্যাহত থাকে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!