Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

করোনাকালীন প্রণোদনা পেলেন নন-এমপিও শিক্ষক- কর্মচারীরা

রিপোটার : / ৮০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার নন-এমপিও ১৫৯ জন শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। চলমান করোনাভাইরাস পরিস্থিতেতে ক্ষতিগ্রস্ত শিক্ষক- কর্মচারীদের এ প্রণোদনা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আর্থিক প্রণোদনার চেক বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রিজওয়ানা ইয়াসমিন সুমি, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন প্রমুখ।

উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের ৫ হাজার টাকা ও কর্মচারীদের ২ হাজার ৫শ টাকা করে চেক প্রদান করা হয়েছে। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারারোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!