Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে মনোহর আলী’র মৃত্যুতে ট্রেড ইউনিয়ন’র শোক

রিপোটার : / ৮৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে প্রবীন শ্রমিক নেতা মনোহর আলী বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরন করছেন।

ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভবাজার জেলা কমিটির সাবেক কোষাধ্যক্ষ, পূর্ব-পাকিস্তান চা-শ্রমিক সংঘের অন্যতম পৃষ্টপোষক ও কোষাধ্যক্ষ, প্রখ্যাত শ্রমিক জননেতা মফিজ আলীর ঘনিষ্ঠ সহচর নেতার মৃত্যুতে শোক প্রকাশ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় শমসেরনগরস্থ নিজ বাড়িতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৬ টায় শিংরাউলী ঈদগা মাঠে জানাযা শেষে তাঁকে দাফন করা হবে।

মৌলভবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন এবং সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এছাড়াও শোক জানিয়েছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া।

প্রয়াত মনোহর আলী ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শারিরিক অসুস্থতায় সক্রিয়ভাবে সাংগঠনিক কাজের সাথে যুক্ত না থাকলেও সংগঠনের প্রয়াত মনোহর আলী ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

এছাড়াও উক্ত অঞ্চলে প্রগতিশীল রাজনীতি অগ্রসর করার ক্ষেত্রে তাঁর পৃষ্ঠপোষকতা ছিল গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ের অনেক প্রগতিশীল ও বিপ্লবী রাজনীতিবিদদের প্রতি তিনি সদা নিবেদিত প্রাণ ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!