Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ীতে মাদকদ্রব্য সহ আটক-৩

রিপোটার : / ৮২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ, বড়লেখা ও জুডি উপজেলার পৃথক ৩টি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদক ও নগদ অর্থসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে গাঁজার গাছ সহ ওয়াইত মিয়া (৩০) এক যুবককে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের রূপা মিয়ার ছেলে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বীর নেতৃত্বে একদল পুলিশ উত্তর বালিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বাড়ির পাশ থেকে ১৬টি গাঁজার গাছ জব্দ করা হয়।

অপরদিকে গোপন খবরের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে জুড়ী থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় শহরের কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে বিপুল রুদ্র পাল (২৫) নামে এক যুবককে জনকে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ বিশ হাজার টাকাসহ আটক করেছে । বিপুল উপজেলার রত্না চা বাগান স্টাফ লাইন এলাকার রবি রুদ্র পালের পুত্র। এ দুটি ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ ও জুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।

একই দিন সন্ধ্যায় জেলার বড়লেখা পৌরশহরের আহমদ ম্যানশনের সামনে  থেকে এক বোতল ভারতীয় মদ ও ৮ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ৩টি ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ৩টি মামলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!