Logo

মৌলভীবাজারের স্বর্পদপ্রাপ্ত এক সাবেক ইউপি চেয়ারম্যানের মৃতদেহ উদ্ধার

Reporter Name / ৮০৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের স্বর্ণপদক পাওয়া (সাবেক) চেয়ারম্যান সুজন মিয়া (৬০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মৌলভীবাজার থানার পুলিশ। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তার বাড়ির কেয়ারটেকার সকালে দেখতে পান ফ্যানের সাথে লাইলন রশি দিয়ে সুজন মিয়া ঝুলে আছেন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহর সুরতহাল করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!