Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

ফলো আপ : কমলগঞ্জ সেই মন্দিরের ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন

রিপোটার : / ৮৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। অবশেষে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের নির্মাণাধীন দুর্গা মন্দিরের ঢালাইকৃত ছাদ ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার।

উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ১০ লাখ টাকার এই দুর্গা মন্দির নির্মাণ প্রকল্পের কাজ পান মৌলভীবাজারের ঠিকাদরী প্রতিষ্ঠান শিপা এন্টারপ্রাইজ। বুধবার সন্ধ্যায় মন্দিরের ছাদ ঢালাই সম্পন্ন হবার আধা ঘণ্টার মধ্যেই ছাদের মধ্যখানে একটি অংশ ধসে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। সংবাদকর্মীদের কাছ থেকে ছাদ ভেঙে পড়ার খবর পেয়েই মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বিকেল ৬টায় সরেজমিন আসলে উপস্থিত ঠিকাদার ও সহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীকে দেখে চমকে চান। তিনি মন্দিরের কাজ পরিদর্শন করেন এবং মন্দিরের কাজে ত্রুটি হয়েছে বলে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এবং ঢালাইকৃত ছাদটি ভেঙে ফেলে উপজেলা ও জেলা অফিসের তদারকিতে পুনরায় নতুনভাবে ঢালাইয়ের কাজ করার নির্দেশ দেন।

এদিকে সাইটে দায়িত্বরত স্থানীয় উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম মন্দিরের কাজে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!