Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

বিদ্যুৎ লাইন স্থাপনের দুই খুঁটি ও পিকআপসহ তিন চোর আটক

রিপোটার : / ৯৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের আওতাধীন কুলাউড়ার হাজীপুরে বিদ্যুৎ লাইন স্থাপনের দুইটি খুঁটি ও বহনকারী একটি পিকআপসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় লোকজন তাদের আটক করলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের লাইন স্থাপনের খুঁটি চুরি করে বিক্রি করছে। তাদের সাথে কুলাউড়া উপজেলার হাজীপুরের এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটির জন্য ১৫ হাজার টাকা চুক্তি করে হাজীপুরে নিয়ে আসেন। এসময়ে দুইটি খুঁটি সহ মইনুল ইসলাম (৩০), হেলাল আহমদ (২২) ও আলাল মিয়া (১৯) নামের তিন জনকে আটক করা হয়। তাদের বাড়ি কুলাউড়ার লংলায়। পল্লী বিদ্যুৎ সমিতির খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী নাসির উদ্দীন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। এরা খুঁটি কিনে দেয়ার কথা বলে রাজনগরের টেংরা এলাকা থেকে গাড়িযোগে হাজীপুরে দুইটি খুঁটি নিয়ে আসে।

এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই কানাই চক্রবর্তী বলেন, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম প্রকৌশলী গণেশ চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!