Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

কমলগঞ্জে মৃত্যুবরণকারী বিধবা নারী করোনা নেগেটিভ

রিপোটার : / ৮৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৬ জুন শ্বাসকষ্ট, জ্বও ও বমি করা নিয়ে প্রাথমিক সেবা গ্রহন করে করোনা পরীক্ষার নমুনা দিয়ে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ৪ সন্তানের জননী জয়তুন নেছা (৫০)। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় প্রতিবেশী ও গ্রাম্য এক শ্রেণির মানুষের অপপ্রচারের বিধবা নারী ক্রমে আরও অসুস্থ্য হয়ে পড়েন। পরবর্তীতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় বিধবা নারীকে উন্নত চিকিৎসার জন্য ১১ জুন মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে বিকালে সেখানেই তিনি মৃত্যুবরণ করেছিলেন।

অন্যদিকে বিধবা নারী জানাজা ও দাফন নিয়ে গ্রামে শুরু হয়ে নতুন চাল। বিধবার বড় মেয়ে লুনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের তিন বোনের বিয়ে হয়ে গেলে বাড়িতে ছোট ভাই হাসান (১৪)-কে নিয়ে মা একা বাস করতেন। মায়ের এজমা সমস্যা ছিল। এর মাঝে জ্বর হলে কোন খাবার খেতে না পেয়ে বমি করায় ৬ জনু কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। তখনই করোনা পরীক্ষার জন্য তার মায়ের নমুনা দেওয়া হয়েছিল। নমুনা পরীক্ষার ফলাফল পেতে বিলম্ব হওয়ায় গ্রামে ছড়িয়ে পড়ে তার মায়ের করোনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা পজেটিভ হলে দ্রুত ফলাফল পাওয়া যায় আর নিগেটিভ হলে কিছুটা বিলম্ব হয় বলার পরও গ্রামের মানুষজন তা মানতে রাজি হননি।

গ্রামের একটি বড় অংশের অপপ্রচারে তার মা মানসিকভাবে আরও দুর্বল হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। মায়ের অবস্থা বেশী খারাপ হলে আবারও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে (মাকে) ১১ জন দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এর পর রাতে গ্রামে মায়ের লাশ এনে জানাজা নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হলেও বেশ কিছু সমস্যায় পড়তে হয়েছিল।

এদিকে নমুনা দেওয়া ১১ দিন পর ১৭ জুন রাতে মৃত্যুবরণকারী বিধবা নারী জয়তুন নেছার রিপোর্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। তাতে দেখা যায় তিনি করোনা নিগেটিভ ছিলেন। লুনা বেগম আরও বলেন, মায়ের জানাজায় তার নানা বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন আসতে চাইলে করোনার অপপ্রচার চালিয়ে পতনউষার ইউনিয়নের এক ইউপি সদস্য তাদেরকে আসতে প্রতিবন্ধকতা করেছিলেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, এম মাহবুবুর আলম ভূইয়া বলেন, শুরু থেকেই মনে হয়নি জয়তুন নেছা করোনা আক্রান্ত ছিলেন। শেষমেশ ফলাফলেও তার করোনা নিগেটিভ এসেছে। তিনি করোনা হলে রোগীকে ঘৃনা না করে তাদের প্রতি বেশী করে মানবিক হতে বলেন। কারণ করোনা আক্রান্ত হলে আইসোলেশনে থেকে মনোবল শক্ত করে নিয়ম মাফিক চললে রোগী দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। আর এ সময় ঘরের বাইরের সবাই প্রয়োজনে ফোনে রোগীর সাথে কথা বলে মনোবল চাঙা করে দিতে হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!