Logo
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৌষের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজারের ৯২ বাগানের চা শ্রমিক কমলগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মনিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তারুণ্যের নবযাত্রা: কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

লাউয়াছড়ায় আগুন জ্বালিয়ে শুটিং করছে প্রাণ-আরএফএল!

রিপোটার : / ৪১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সংরক্ষিত বনাঞ্চল “লাউয়াছড়া জাতীয় উদ্যানে” আগুণ জ্বালিয়ে বিজ্ঞাপনের শুটিং করছে প্রাণ-আরএফএলের বিজ্ঞাপন নির্মানকারী একটি প্রোডাকশন হাউজ৷গতকাল বুধবার (৮জুন) সকাল থেকে লাউয়াছড়া বনের জেনারেটর, লাইট, ভারী যন্ত্রপাতি এবং ট্রাক ও মাইক্রোবাস নিয়ে লাউয়াছড়া বনে চিত্রগ্রহণের জন্য প্রবেশ করে প্রাণ-আরএফএল গ্রুপের নিজস্ব প্রোডাকশন হাউজের লোকজন৷

বিজ্ঞাপন নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাণ-আরএফল গ্রুপের কোমল পানীয় “পাওয়ার এনার্জি ড্রিংক” এর একটি বিজ্ঞাপনের চিত্রগ্রহণের জন্য তারা লাউয়াছড়ায় এসেছেন। প্রোডাকশন টিমটি সংরক্ষিত বনের ভেতর ৮টি মাইক্রোবাস,দুটি ট্রাক ও কয়েকটি ইজিবাইক নিয়ে প্রবেশ করে৷ সংরক্ষিত বনের কোর জোনের ভেতর লাউয়াছড়ার ভেতর দিয়ে প্রবাহিত হওয়া পাহাড়ী ছড়ার সামনে সকাল থেকে চিত্রগ্রহণ শুরু করে তারা৷ এসময় তারা চিত্রগ্রহণের জন্য বনের ভেতর তেলের টিনে আগুণ লাগিয়ে ধোঁয়ার সৃষ্টি করে৷ সংরক্ষিত বনের দুই কিলোমিটার জুড়ে এই ধোঁয়া ছড়িয়ে পরে৷ এতে বন্যপ্রাণীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাছাড়া প্রোডাকশন হাউজের ভারী যন্ত্রপাতি রাখার ফলে কিছু ছোট ছোট উদ্ভিদও নষ্ট হয়েছে। 

সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়ে দেখা যায়, চিত্রগ্রহণকারী দলটি বনের অভ্যন্তরে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর চালিয়ে চিত্রগ্রহণের কাজ করছে৷ বনের ভিতরে কৃত্রিম আলোর ব্যবস্থা করার জন্য নিয়ে এসেছে হাজার ওয়াটের বাল্ব৷
চিত্রগ্রহণের কাজে ব্যবহৃত জেনারেটরটি থেকে উৎপন্ন ধোঁয়া বনের চারপাশে ছড়িয়ে গিয়েছে৷

প্রোডাকশন টিমের সদস্যরা বনের ভেতর পায়ে হাঁটার ট্রেইলের উপর তাঁবু টাঙ্গিয়ে তাদের চিত্রগ্রহণ করার জন্য নিয়ে আসা সামগ্রীগুলো রেখেছেন৷ এসব ভারী ভারী যন্ত্রাংশ বনের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে রাখায় ছোট ছোট অনেক উদ্ভিদ নষ্ট হয়েছে৷

লাউয়াছড়ার ভিতর দিয়ে যাওয়া ছড়াতে নেমে চিত্রগ্রহণ করতে দেখা গেছে প্রোডাকশন হাউজের লোকদের৷ তারা প্রায় ৩০-৪০ জনের দল ছড়াতে নেমে চিত্রগ্রহণ করার কাজ করছিলেন৷ এসময় বন্যপ্রাণিদের অভয়াশ্রম বলে পরিচিত ওই জায়গাটিতে বণ্যপ্রাণিদের দ্বিগিদ্বিক ছোটাছুটি করতেও দেখা গেছে৷

এদিকে চিত্রগ্রহণকারী দলটির খাবারের ব্যবস্থা করার জন্য বনের ভেতরেই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে চুলা জ্বালিয়ে রান্না করা হচ্ছে৷ পাশাপাশি চিত্রগ্রহণকারী দলটির খাবারের উচ্ছিষ্টগুলো স্তুপ আকারে জমিয়ে রাখা হয়েছে৷

চিত্রগ্রহণের জন্য প্রোডাকশন টিমটি লাউয়াছড়া থেকে বেত গাছ কেটেও নিয়েছেন এবং সেই কেটে নেয়া বেতগাছটি তাঁদের চিত্রগ্রহণের কাজে ব্যবহারও করছেন৷


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!