Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

সৈয়দ আবু জাফর আহমদের ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

রিপোটার : / ৩৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

আজ ২৯ মে ২০২২ কমরেড সৈয়দ আবু জাফর আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল আন্দোলনের একজন নির্ভীক সৈনিক ছিলেন কমলগঞ্জের এই কৃতি সন্তান। শোষণ মুক্ত সমাজ নির্মাণ, মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াকু সৈনিক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ মফস্বল শহর থেকে রাজনীতি করে দেশের অন্যতম একটা প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ আবু জাফর আহমদ ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু হয় ১৯৫৯ সালে সৈয়ারপুর লক্ষ্মীবালা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে। ১৯৬১ সালে মৌলভীবাজার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬৯ সালে এসএসসি পাশ করে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালে মৌলভীবাজার কলেজ সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হোন। পরবর্তীতে ১৯৭৩ সালে একই সংগঠনের প্রার্থী হিসেবে একই কলেজ সংসদে জিএস নির্বাচিত হোন।

১৯৭১ সালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের যোদ্ধা হিসেবে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭৩ সালে প্রথম কারাবন্দী হোন। ওই বছরই তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার মহকুমা সংসদের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৭৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। ১৯৭৫ সালে তিনি আবারো কারাবরণ করেন। স্বপরিবারে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে বিনা বিচারে প্রায় এক বছর হাজতবাস করে ১৯৭৬ সালে মুক্তিলাভ করেন। ১৯৭৮ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার মহকুমা কমিটির সহ- সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন। ১৯৭৯ সালে তিনি এক বছরের জন্যে মার্ক্সবাদ এবং লেনিনবাদ সর্ম্পকে উচ্চতর জ্ঞান লাভের জন্যে জার্মানীতে গমন করেন। পার্টির প্রতিনিধি হিসেবে সুবক্তা সৈয়দ আবু জাফর আহমদ ভারত, নেপাল, সোভিয়েত ইউনিয়ন(রাশিয়া), চীন, ইংল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তুরস্ক প্রভৃতি দেশের রাজনৈতিক কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। ১৯৯১ সালে পার্টির ৫ম কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৯৯৫ সালে ৬ষ্ঠ কংগ্রেসে সভাপতিমণ্ডলীর সদস্য এবং ২০১২ ও ২০১৬ সালে যথাক্রমে দশম ও একাদশ কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। তবে অসুস্থতাজনিত কারণে ২০১৭ সালে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়ে আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সার্বক্ষণিক রাজনীতিবিদ সৈয়দ আবু জাফর আহমদ স্বৈরাচার এরশাদ সরকারের আমলেও তিনি কারাবন্দী হোন। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাড়াও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সদা সোচ্চার। কৃষক, ক্ষেতমজুর, চা শ্রমিক, পরিবহন শ্রমিক, শব্দকার জনগোষ্ঠী তথা মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনসহ স্বাধীনতা বিরোধীদের বিচার, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ২০০২ সালের ঢাকা- বিবিয়ানা লংমার্চে তিনি ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়ক।

১৯৯১ সালে তাঁর সম্পাদনায় মৌলভীবাজার থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক মনুবার্তা। পত্রিকাটি অল্পদিনেই সুধীজনসহ সবার দৃষ্টি আকর্ষণ করে। পত্রিকা অফিসটি অনেক লেখক, সাংবাদিকদের যোগাযোগের কেন্দ্রস্থলে পরিণত হয়। নতুন লেখক সৃষ্টিতেও পত্রিকাটির ভূমিকা উল্লেখযোগ্য।  

সর্বোপরি একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে নিবেদিত আপাদমস্তক রাজনীতিবিদ সৈয়দ আবু জাফর আহমদ ২০১৯ সালের ২৯ মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সার্বক্ষণিক এই রাজনীতিবিদের ৩য় মৃত্যুবার্ষিকীতে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

তাছাড়া


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!