Logo

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এই নারীর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টারকে অবগত করেন। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে নিহত মহিলার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!