Logo

গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু

Reporter Name / ২০৪ Time View
Update : শনিবার, ৭ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামের এক গৃহবধু রহস্যজনকভাবে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ৭ মে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামে।

জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আমির মিয়ার মেয়ে বিউটি আক্তার এর বিবাহ হয় একই উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামের আকবর মিয়ার ছেলে মিরি মিয়ার সাথে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রতিবেশীরা তার ঘরে প্রবেশ করলে বিউটিকে ঘরে তীরের সাথে তার লাশ ঝুঁলে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসী আভিযোগ করে বলেছেন, বিউটির মৃত্যুটি রহস্যজনক।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!