Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

করোনা : মৌলভীবাজারে আক্রান্তের তালিকায় আরও ১২১ জন

রিপোটার : / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।মৌলভীবাজারে করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১২১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ জন করোনা রোগী। তবে এই সময় জেলায় ভাইরাসটির সংক্রমণে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নি। 

সোমবার (২৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪৯ দশমিক ৮ শতাংশ। 

শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জন রয়েছেন কুলাউড়ায়। এর বাইরে শ্রীমঙ্গলে ৩ জন, বড়লেখায় ১৮ জন, সদরে ১৬ জন, রাজনগরে ৫ জন, কমলগঞ্জে ৬ জন, জুড়ীতে ৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৭৪২ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে ১০ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ৩ জন শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনাকে জয় করলেন ৭ হাজার ৫১৪ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্তি হওয়ার তথ্য সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে নেই। ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২ জনই থাকছে। হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩৬ জন। 

এছাড়া মৌলভীবাজার জেলায় করোনায় এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!