Logo

কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা

রাজু দত্ত / ১৪৮ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

৪২ বছর পর আবার জীবিত হচ্ছে ঐতিহ্য, এবার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা। উৎসবমুখর এই ধর্মীয় আয়োজন হবে আগামী ৭ চৈত্র ১৪৩১ বাংলা (২২ মার্চ ২০২৬) থেকে ৯ চৈত্র ১৪৩১ বাংলা (২৪ মার্চ ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী।

উৎসবের প্রথম দিন হবে পূজা-অর্চনা, ঘট স্থাপন, আরতি এবং ধর্মীয় আলোচনা। দ্বিতীয় দিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। শেষ দিন বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘোষণা করা হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ জানান, “৪২ বছর আগে কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁওয়ে নৌকা পূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার এই ঐতিহ্য প্রথমবারের মতো মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে উদযাপিত হবে। শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য দৃঢ় করে। আমরা আশা করছি, সকলের অংশগ্রহণে এবারের আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

তিনি আরও যোগ করেন, “ধর্মীয় উৎসব সমাজে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তাই সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি, যাতে এই আয়োজন সফল ও অর্থবহ হয়।”

উৎসব উপলক্ষে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। পূজা পরিচালনা কমিটি সকল ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!