Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

মৌলভীবাজারে ‘শব্দচর’’ সাহিত্য পত্রিকার প্রকাশনা উৎসব

রিপোটার : / ৪৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

রাজু দত্ত, মৌলভীবাজার থেকে ফিরে ::

আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারে মাসিক সাহিত্য পত্রিকা ‘শব্দচর’’ এর প্রকাশনা উৎসব হয়েছে।

শব্দচর সাহিত্য ফোরামের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  বিকাল ৩টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আনুষ্টানিকভাবে এই মাসিক সাহিত্য পত্রিকাটির মোড়ক উন্মেচন করেন বিশিষ্টজনেরা।

সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে  অনুষ্টিত প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল কবি মামুনুর রশীদ। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, ড. আবু তাহের ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নূরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক কবি মৌসুফ এ চৌধুরী, কমলগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি, কবি বিশ্বজিৎ রায়, লেখক ও গবেষক কামাল আহমদ বাবু প্রমুখ।

শক্ত মলাটে বাঁধাই করা এই মাসিক পত্রিকায় সাহিত্যের বিভিন্ন বিষয়, যেমন, ছোটগল্প, প্রবন্ধ ও কবিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কবিতায় ধর্মানুরক্তি, মানবিক ভালোবাসা-প্রীতি, রাজনীতি ও সমাজনীতি, সম-সাময়িক বিভিন্ন বিষয়ের বাস্তবচিত্র তুলে ধরার পাশাপাশি নিষ্টার প্রতি নিজেকে সমর্পণের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী। উৎসবে মুল প্রবন্ধ পাঠ করেন শব্দচর সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ।স্বরচিত কবিতা আবৃত্তি করেন মন্জুর খান।

শব্দচর সাহিত্য ফোরামের (শসাফো) সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাক্ষিক কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাংবাদিক শ.ই সরকার জবলু, কবি সৈয়দ রুহুল আমিন প্রমুখ।

উপস্থিত ছিলেন কবি ওমর ওয়াসি, কবি সূফী চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের সচিব সাংবাদিক রাজন দত্ত রাজু, পতনউষার সাংবাদিক হোসাইন আহমেদ, সাংবাদিক মেরাজ আলী, কবি হোসেন জুবের, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম, জাবের আহমেদ মান্না, মুর্শেদ আহমদ, জাহিদ আহমেদ রাফি ও ইউপি সদস্য আব্দুল মুহিত  প্রমূখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য পত্রিকাটির প্রতিটি লেখাতেই সাহিত্যে রসের পাশাপাশি সমাজের মানুষকে সচেতন করার তাগিদ রয়েছে। পত্রিকাটির সম্পাদনায়  যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তা গবেষণার দাবি রাখে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাহিত্যচর্চা নিঃসন্দেহে প্রসংসনীয় কাজ। সাহিত্য ও কবিতার মাধ্যমে তরুনরা তাদের শুদ্ধ মনের বিকাশ ঘটাতে পারে।তরুনদের ঐক্যবদ্ধতায় সমাজের ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। এর জন্য প্রয়োজন প্লটফর্ম। আর সেই প্রয়োজনীয়তা থেকে অনুপ্রাণিত হয়েই কবি আবদুল হাই ইদ্রিছী মাসিক সাহিত্য পত্রিকা ‘শব্দচর’ প্রকাশ করেছেন। পত্রিকার বৈচিত্র্যময় ধারা দেখেই বোঝা যায় মৌলভীবাজারবাসী নতুন একটি পত্রিকা পাবে। আমাদের লেখকেরা উৎসাহিত হবে। মৌলভীবাজারের লেখকেরা বাংলাদেশকে উৎসাহিত করবে।  

তিনি বলেন, আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সাম্রাজ্যবাদ, বিশ্বায়নের শিকার হয়ে যে সংস্কৃতির অনুসরণ করছি, তা আমাদের একা করে দিয়েছে। আমরা যেন সংঘবদ্ধ আন্দোলন না করতে পারি, সাহিত্যের জন্য কাজ করতে না পারি- সেজন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা যাতে বই থেকে দূরে সরে যাই সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। ইন্টারনেট, ফেসবুক যতো গুরুত্বই বহন করুক না কেন, তার অপ্রয়োজনীয় ব্যবহার বেশি হচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে যান্ত্রিকতার কোনো গুরুত্ব নেই। শেষ পর্যন্ত আমাদের বই লেখনীর কাছেই ফিরে আসতে হবে। আমাদের সন্তানেরা কতো কিছুতে ভালো করছে। কিন্তু সংস্কৃতি ছেড়ে তারা দূরে যাচ্ছে। আমাদের যে একটা সংস্কৃতি আছে, তা কেউই মানছে না। আমরা চাই আজকের লেখা যেন আগামীতেও কাজ করে।  

আগামী প্রজন্ম তৈরির জন্য তাই নিজের তাগিদেই এই পত্রিকাটিকে টিকিয়ে রাখতে আমাদের সকলকে উদ্যোগী হয়ে কাজ করতে হবে । কারণ যদি আমি কিছু করতে পারি তবেই এখানকার তরুণসমাজ এগিয়ে যাবে। সমাজে শান্তি আনতে সাহিত্য চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, নাট্যকার, রবীন্দ্র গবেষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।  অনুষ্ঠান শেষে একটি অভিজাত রেস্টুরেন্টে সবাইকে আপ্যায়ন করানো হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!