Logo
সংবাদ শিরোনাম :
সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর

শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোটার : / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জেলা শাখার উদ্যোগে জেলার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দারিদ্র্যপীড়িত মানুষদের কষ্ট লাঘবে মানবিক এই উদ্যোগকে কেন্দ্র করে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ দিনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, মৌলভীবাজার জেলা শাখার সভানেত্রী মিসেস সায়মা আক্তার। তিনি বলেন, “শীতমৌসুমে সমাজের অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের মুখোমুখি হয়। পুনাক সবসময় পুলিশ পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল। তিনি বলেন, “সমাজের বিত্তবান ও সংগঠনগুলোর উদ্যোগে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। পুনাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

এছাড়াও উপস্থিত ছিলেন জ. ই. মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা এবং পুনাক, মৌলভীবাজার জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির নয়, বরং সামাজিক দায়িত্বের অংশ।

উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে পুনাক ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুনাক নেতৃবৃন্দ জানান, জেলার বিভিন্ন উপজেলাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!