Logo
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান, ১লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে ডিবির অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা দেবীর পূজায় লক্ষাধিক ভক্তের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ কমলগঞ্জে ক্যামেলিয়া হাসপাতালে ভূল চিকিৎসায় ৭ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন ভানুগাছ রেলপথে দুর্ঘটনা: ট্রেন থেকে পড়ে প্রাণ গেল জুবায়েরের কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ধর্ষিত হল ৪ বছরের শিশু আজ থেকে কমলগঞ্জে ১০০ হাতের দুর্গা পূজা শুরু বিএমইটির বৃত্তি পেল কমলগঞ্জের মনিপুরী মুসলিম শিক্ষার্থীরা

৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ।। আটক-১

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২৫ মার্চ বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কাঁঠালকান্দি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রুবেল মিয়ার শিশু কন্যা তাসফিয়া (৮) কে একা পেয়ে একই এলাকার মৃত মধু মিয়ার ছেলে আহমদ মিয়া (৬০+) ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

​এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত আহমদ মিয়াকে হাতেনাতে আটক করে। উত্তেজিত জনতা তাকে আটকে রেখে তাৎক্ষণিক কমলগঞ্জ থানায় সংবাদ দেয়।

খবর পাওয়ার সাথে সাথেই কমলগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত আহমদ মিয়াকে উদ্ধার করে এবং নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

​এদিকে, এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিশু তাসফিয়ার পরিবার ও এলাকাবাসী ঘাতক আহমদ মিয়ার দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!