Logo
সংবাদ শিরোনাম :
রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক

লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

কমলকন্ঠ ডেস্ক / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে লিটারে কম পেট্রোল দেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় কিছু দোকানে তেল বিক্রি না করা, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ ওঠে। গত কয়েক দিন ধরে কোনো কোনো দোকানি মোটরসাইকেল চালকদের কাছে এক লিটার ও আধা লিটার করে পেট্রোল ও অকটেন বিক্রি করছিলেন।

এসব অভিযোগের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনায় কৈলাস প্রসাদ তেলীর দোকান প্রথমে বন্ধ পাওয়া যায়। পরে দোকান খোলা হলে সেখানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকতে দেখা যায়। এ সময় তেল বিক্রির মাপযন্ত্র পরীক্ষা করে লিটারে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলার আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৯ হাজার টাকা।

তিনি আরও বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!