Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

যুক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা আতিকুরকে ফুলেল শুভেচ্ছা

রিপোটার : / ৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা হাতে সিলেট এম, এ, জি, ওসমানী বিমানবন্দরে ভিড় জমান।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারে পৌছান শেখ মো. আতিকুর রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেখ মোঃ আতিকুর রহমান।

দীর্ঘদিন পর দেশে ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ মো. আতিকুর রহমান। তিনি ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ও উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতাবিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে। দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী স্বৈরাচার সরকার আমার, আমার পরিবার, আত্বীয়স্বজন, বন্ধু মহল ও দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। অনেকের দেশে আসা বন্ধ করে দেন। যতদিন না আওয়ামী স্বৈরাচারদের বিচার হবে, ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।

যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান নিজ এলাকায় আসার পর এক সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় নেকাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সাবেক সহ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শেখ এম, শামীম আহমেদ, কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য কাজী হারুন, কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. হাবিবুর রহমান নোমান, পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্বাস মাহমুদ চৌধুরী দিনার, জেলা ছাত্রদলের সহ সভাপতি অজানা আহমেদ কামরাম, উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন, মুন্সিবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহিন আহমেদ, কমলগঞ্জ সদর ইউনিনের ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, পৌর যুবদলের সদস্য আলম আহমেদ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!