Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ভুয়া ফেসবুক আইডি তৈরী করে সাংবাদিকের বিরুদ্ধে অপঃপ্রচার ! থানায় জিডি

রিপোটার : / ৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে মাসিক শব্দচর সম্পাদক সাংবাদিক, লেখক ও কবি আবদুল হাই ইদ্রিছীর নামে ও প্রোফাইলে তাঁর ছবি ব্যবহার করে একটি কুচক্রীমহল একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত মঙ্গলবার ১৩ মে রাতে কমলগঞ্জ থানায় আবদুল হাই ইদ্রিছী এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নাম্বার ৭১০।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভূয়া ফেসবুক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার মান সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তাই আমার মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছি।”

এ ব্যাপারে দৈনিক সংগ্রাম পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি কবি আবদুল হাই ইদ্রিছী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামের বাংলায় (আবদুল হাই ইদ্রিছী)  https: //www. facebook. com একটি আইডি ও ইরেজিতে https: //www. facebook.com একটি পেজ রয়েছে।

এছাড়া আমার নামের আর কোন আইডি বা পেজ নেই। কিন্তু ইদানিং অজ্ঞাত নামা ব্যক্তি/ব্যক্তিরা আমার নামে ও প্রোফাইলে আমার ছবি ব্যবহার করে আইডি খুলে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তাই আমি মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করছি প্রশাসন এ ব্যাপাবে ব্যবস্থা গ্রহন করবেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন- সাংবাদিক ও কবি আবদুল হাই ইদ্রিছীর একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!